Main Menu

কানাইঘাটে ৯দিন ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ

কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটে মাদ্রাসা শিক্ষার্থী হাফিজ মোহাম্মদ উল্লাহ (১৫) গত নয়দিন ধরে নিখোঁজ রয়েছে। এখনো তার কোন সন্ধান পায়নি পরিবার।

হাফিজ মোহাম্মদ উল্লাহ উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র চরিপাড়া করডি গ্রামের মৌলভী নুরুজ্জামানের পুত্র এবং স্থানীয় রহিমিয়া আলিম মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

নিখোঁজের ব্যাপারে তার বড় ভাই মো. কুদরত উল্লাহ গত শুক্রবার (১৫ জুন) কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়রী করেছেন (জিডি নং- ৫১৫)।

নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ জুন সেহরি শেষে ফজরের নামাজ পড়ে ভোর সাড়ে ৪টায় হাফিজ মোহাম্মদ উল্লাহ ঘর থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি।

মোহাম্মদ উল্লাহ’র বড় ভাই মো. কুদরত উল্লাহ জানান, তার ভাই নিখোঁজ হওয়ার পর থেকে তারা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। হাফিজ মোহাম্মদ উল্লাহ’র ৯দিনেও কোন সন্ধান না পাওয়ায় তার মা-বাবা পাগলপ্রায়। কেউ তার সন্ধান পেলে কানাইঘাট থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

Share





Related News

Comments are Closed