বন্যার পানিতে তলিয়ে গেছে বালাগঞ্জ
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে সিলেটের বালাগঞ্জ উপজেলার বিস্তীর্ন এলাকা। কুশিয়ারা ডাইকের ৯টি স্থানে ভাংগন দেখা দেওয়ায় পূর্বপৈলনপুরের সবকটি গ্রামই পানিতে তলিয়ে গেছে।
বালাগঞ্জ বাসষ্টেশন, হাসপাতাল, পূর্ববাজার রোড, পোষ্ট অফিস রোড ও পুরাতন থানা রোড পানিতে নিম্মজ্জিত। অাকস্মিক এ বন্যায় দুর্ভোগে পড়েছে এলাকার সাধারণ মানুষ সহ কুশিয়ারা তীরবর্তী লোকেরা। চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা।
১৭ জুন রোববার ভোরে রাধাকোনা গ্রামে রাস্তাটি ভেংগে কুশিয়ারা নদীর পানি ঢুকতে শুরু করেছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুস শহীদ ভাংগন বন্ধের অনেক চেষ্টা করে সাকো দিয়ে জনসাধারনের চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন। খবর পেয়ে বালাগঞ্জ সহকারি কমিশনার ( ভুমি) সুমন কুমার দাস, ওসি এস এম জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম,সদস্য আব্দুস শহীদ, ভাংগনের স্থানটি পরিদর্শন করেন।
বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া বলেন, বোয়ালজুড় ইউনিয়নে আউশ ফসলের ব্যপক ক্ষতি হয়েছে ইউনিয়নের অধিকাংশ লোকই পানিতে নিম্মজিত। উপজেলার অধিকাংশ লোক পানিবন্দি অবস্থায় রয়েছে। কুশিয়ারা ডাইকে ব্যাপক ক্ষতি হয়ে পূর্ব পৈলনপুর বন্যা দেখা দিয়েছে।
পূর্বগৌরিপুরের ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস জানান, কুশিয়ারা তীরবর্তী সবগুলো গ্রামই বন্যাক্রান্ত। ডাইকের বাজারে সুইচ গেইটে বাঁধ দিয়ে পানি বন্ধের চেষ্টা করা হচ্ছে। পূর্ব পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন আমার ইউনিয়নের নয়টি গ্রামের লোকজনই মানবেতর জীবন যাপন করছেন। বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম বলেন, আমার সদর ইউনিয়নে রাধাকোনা ও করচারপাড় গ্রামে একাধিক স্থানে ভাংগন দেখা দিয়েছে। করচারপাড়ে বন্ধ করা হলেও অন্যটি করা যায়নি।
প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্য সহ এলাকায় ভাংগন রোধের চেষ্টা অব্যাহত রয়েছে। বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া বলেন, উপজেলার অধিকাংশ এলাকায় মানুষ পানিবন্দি রয়েছে। আমি পূর্বপৈলনপুরের গ্রামগুলো পরিদর্শন করেছি পর্যায়ক্রমে সবগুলো এলাকা পরিদর্শন করবো।
উপজেলা পরিষদ ও প্রশাসন থেকে বন্যা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হক বলেন, আমি নিজে অনেক স্থান পরিদর্শন করেছি। কুশিয়ারা ডাইকের ৯ টি পয়েন্ট ভাংগনের কারনে পুরো পৈলন পুর ইউনিয়ন বন্যা কবলিত। বালাগঞ্জ, বোয়ালজুড় ও পূর্ব গৌরিপুরসহ সবকটি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে।
এদিকে দুপুরে পূর্ব পৈলনপুর ইউনিয়নের কিত্তেজালালপুর, ঐয়া, ইছাপুর, ফাজিলপুর, পৈলনপুর গ্রাম পরিদর্শন করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: অাবদাল মিয়া। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রেপা বেগম, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: অাব্দুল মতিন, জাহাঙ্গীর মেম্বার, রনজিত বৈদ্য, ইমাদ উদ্দিন, নিসকন আহমদ সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed