কানাইঘাটে চালকের খামখেয়ালীতে বৃদ্ধার মৃত্যু
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে ক্যারিকাভ ড্রাইভারের খামখেয়ালীতে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাজিয়া বেগম (৫৫) বড়চতুল ইউপির বড়চতুল গ্রামের জমশেদ আলীর স্ত্রী। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৬টায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউপির রায়পুর গ্রামে পিতার বাড়ী থেকে নিজ বাড়ীতে আসার সময় একটি যাত্রিবাহী লেগুনায় উঠেন। কিন্তু লেগুনা চালক খামখেয়ালী করে রাজিয়া বেগমকে গন্তব্য স্থান বড়চতুল গ্রাম সংলগ্ন ছাউনিতে নামিয়ে না দিয়ে গাড়ী কানাইঘাটের উদ্দেশ্যে চালিয়ে আসতে থাকে। এ সময় গাড়ীতে থাকা বৃদ্ধা রাজিয়া বেগম তাকে নামিয়ে দেয়ার জন্য হৈ চৈ শুরু করলে হকারাই নামক স্থানে এসে ড্রাইভার গাড়ী থামায়, কিন্তু বৃদ্ধা মহিলা গাড়ী থেকে নামার পূর্বেই চালক গাড়ী চালাতে লাগলে বৃদ্ধা মহিলা গাড়ী থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে সাথে গাড়ী চালক গাড়ী রেখে পালিয়ে যায়। খবর পেয়ে কানাইঘাট থানার এসআই বশির আহমদ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এসময় ঘাতক লেগুনা গাড়িটি (সিলেট-ছ-১১-১৮৮৩) থানায় নিয়ে আসে পুলিশ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed