রাজনগরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে ডুবে ইমন মিয়া (১১) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। ইমন উপজেলার কামারচাক ইউনিয়নের হাদিকরাইয়া গ্রামের মিসবা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৪ জুন) বিকেলে উপজেলার কামারচাক ইউনিয়নের করাইয়া এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (১৩জুন) সন্ধ্যায় সে বন্যার পানির স্রোতে নিখোঁজ হয়।
কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম বলেন, বুধবার রাতে ইমন স্থানীয় মসজিদে নামাজ পড়তে যায়। সেখান থেকে বাড়ি ফেরার সময় মনু নদের ভাঙনের ফলে সৃষ্ট প্লাবনে ভেসে গিয়ে সে নিখোঁজ হয়। পরে বিকেলে মৌলানা একলাছুর রহমানের বাড়ির পাশে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed