বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের কাউনিয়া রেলগেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রংপুর- কুড়িগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কাউনিয়া থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত বেগে যাবার সময় রংপুর থেকে কাউনিয়ামুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে দুজন মোটরসাইকেল আরোহী এবং কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের আরাজ উদ্দিনের ছেলে আবুল কালাম (২২), ইয়াকুব আলীর ছেলে সোলায়মান আলী (২০) ও জামালপুরের ইসলামপুর চর শিশুয়া এলাকার মহেশ প্রামাণিকের ছেলে আব্দুস সাত্তার প্রামাণিক (৫৫)।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed