জামালগঞ্জের বজ্রপাতে জেলে নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। তার নাম শেখ সাব মিয়া (৪২)। তিনি উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামিনিপুর গ্রামের মৃত মেঘ মিয়ার পূত্র। বুধবার সকালে হাওরে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে শেখ সাব মিয়া তার ছেলে মোফাজ্জুল হোসেনকে সাথে নিয়ে ছোট নৌকা দিয়ে হালির হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হলে শেখ সাব মিয়া ঘটনাস্থলেই মারা যান। তবে তার ছেলে অক্ষত আছেন। খবর পেয়ে স্থানীয়রা হাওরে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed