Main Menu

মাধবপুরে শসা ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৩ জুন) দুপুর ২টায় এই মরদেহটি উদ্ধার করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তীসহ পুলিশ সদস্যরা।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামে একটি শসার জমিতে মাটির নিচে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলমকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম রাজু এবং ওসি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, মরদেহটির অধিকাংশ গলে গেছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

Share





Related News

Comments are Closed