মাধবপুরে বজ্রপাতে বৃদ্ধ নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত গুলজার আহম্মেদ (৬৫) তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, নিহত গুলজার আহম্মেদ সন্ধ্যায় ব্যক্তিগত কাজে চা বাগান এলাকায় যান। রাতে বৃষ্টি শুরু হলে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
« একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ (Previous News)
(Next News) বিশ্বনাথে জমে উঠেছে ঈদ বাজার »
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed