জগন্নাথপুরে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিতে ডুবে কৃষ্ণ দাস (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ জুন) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীর ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পৌর শহরের আলখানা স্লুইস গেইটে পানি প্রবেশের খোলা কপাটে কৃষ্ণ দাসের পায়ের জুতা পড়ে গেলে তিনি জুতা তুলে আনার চেষ্টা করলে ঐ সময় পা ফঁসকে কৃষ্ণ দাস স্লুইস গেইট দিয়ে প্রবাহমান পানির স্রোতে পড়ে ডুবে যান।
কৃষ্ণ দাসের আত্মীয়রা জানান, প্রায় একযুগ ধরে মস্তিষ্ক বিকৃত অবস্থায় কৃষ্ণ দাস উপজেলার বিভিন্ন স্থানে বসবাস করতেন। প্রায় বছর খানেক ধরে স্লুইস গেইট এলাকায় তিনি বসবাস করছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রণধীর কান্তি দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে কৃষ্ণ দাসের স্বাভাবিক মৃত্যু হওয়ায় দাসনোয়াগাঁও গ্রামবাসী থানা পুলিশকে অবগত করে তার দাহ সম্পন্ন করেছেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed