Main Menu

দক্ষিণ সুরমায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুরে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন আরোহি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক ও দুই জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩জন।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের দুইজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরের রশিদ মিয়ার ছেলে জাকির হোসেন (৩০) ও সিএনজি চালক আরমান (২৫)। অন্যজনের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। ।

আহতরা হলেন- কিশোরগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকার আবদুল হাসিমের ছেলে জসিম উদ্দিন (৪৫), গোলাপগঞ্জের চন্দরপুরের জমির হোসেনের স্ত্রী সোহানা বেগম (৪৫) ও তার ছেলে মো. হাফিজ (২০)।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, চন্ডিপুল এলাকায় সিলেট শহরমুখী একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন পুরুষ আরোহি নিহত হন।

পুলিশের এ কর্মকর্তা তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানাতে না পারলেও নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক ও দুই জন যাত্রী ছিলেন বলে জানান।

ওসি জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed