Main Menu

ছাতকে পানিতে ডুবে দুই দিনে ৪ শিশুর মৃত্যু

ছাতক সংবাদদাতা: ছাতকে গত ২দিনে পানিতে ডুবে ৪ শিশুর সলিল সমাধি হয়েছে। সোমবার (০৪ জুন) বিকেলে ফাহমিদা বেগম (৬) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের শারপিন নগর গ্রামের ইলিয়াজ মিয়ার কন্যা। একই সময়ে রাকিব আলী (৯) নামে অপর শিশু ডোবার পানিতে পড়ে গিয়ে মারা যায়। সে ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের আলা উদ্দিনের পূত্র।

এদিকে, এর আগের দিন রোববার (০৩ জুন) বিকেলে তানিম আহমদ (৭) নামে আর এক শিশু নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে স্থানীয় এক জেলে ওই শিশুর লাশ উদ্ধার করে। সে নোয়ারাই ইউনিয়নের টেংগারগাঁও গ্রামের আনোয়ার আলীর পূত্র।

একই দিন বিকেলে ইছাকলস ইউনিয়নে পারকুল গ্রামে চান মিয়ার সাড়ে ৩বছরের শিশু পূত্র জিহান আহমদ বাড়ীর পুকুরের পানিতে ডুবে যায়। তাকে উপজেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Share





Related News

Comments are Closed