পৃথিবী পর্যবেক্ষণে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের
তথ্য প্রযুক্তি ডেস্ক : চীন পৃথিবী পর্যবেক্ষণে গাওফেন-৬ নামের নতুন একটি স্যাটেলাইট শনিবার (২ জুন) উৎক্ষেপণ করেছে। এ স্যাটেলাইট প্রধানত: কৃষিজাত সম্পদ গবেষণা এবং দুর্যোগ মোকাবেলায় ব্যবহার করা হবে। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, চীনের উত্তরপশ্চিমে স্থাপিত জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বেইজিং সময় দুপুর ১২ টা ১৩ মিনিটে লং মার্চ-২ডি’র একটি রকেটের সাহায্যে গাওফেন-৬ উৎক্ষেপণ করা হয়।
একই সময়ে লোজিয়া নামের বৈজ্ঞানিক গবেষণামূলক অপর একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
লং মার্চ রকেট সিরিজের এটি ছিল ২৭৬তম মিশন।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed