চুনারুঘাটে বৃদ্ধ খুন, আটক ১
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আব্দুস সোবহান আবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। শুক্রবার (১ জুন) বিকেলে এই ঘটনা ঘটে। নিহত আবু মিয়া উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ডেউয়াতলী গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস সোবহান আবু মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই উপজেলার ইছাকোটা গ্রামের সিজু মিয়ার ছেলে সুমন মিয়ার। প্রায় সময়ই তাদের মাঝে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার সকালে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। বিকেলে আব্দুস সোবহান আবু মিয়া সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ইছাকোটা গ্রামের পাশে আসলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সুমন মিয়া ফিকল দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার নায়ক সুমনকে গ্রেফতার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, আবু মিয়া এবং সুমন প্রতিবেশী। প্রায় সময়ই তাদের মাঝে ঝগড়া বিবাদ হতো। শুক্রবার সকালে তাদের মাঝে কথার কাটাকাটি হলে এই ঘটনার জের ধরে বিকেলে সুমন মিয়া আবু মিয়াকে আঘাত করলে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুমনকে গ্রেফতার করা হয়েছে।
Related News
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More



Comments are Closed