Main Menu

গোলাপগঞ্জে সুরমা নদীতে অভিযান, আটক ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৩১ মে) রাত সাড়ে ১০ টায় উপজেলার চৌঘরী এলাকার সুরমা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। অভিযানে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার শতাধিক সদস্য অংশ নেয়।

এ সময় অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত বড় ড্রেজার, ২টি নৌকা ও এ কাজে জড়িত ৪ ব্যক্তিকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যাক্তিদের নাম জানা যায়নি।

জানা গেছে- দীর্ঘদিন থেকে গোলাপগঞ্জের চৌঘরী এলাকার সুরমা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। এ অবস্থায় এলাকার পরিবেশ ও নদী তীরবর্তী মানুষের ভিটেমাটি ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কায় এলাকাবাসী উপজেলা প্রশাসনে একাধিকবার অভিযোগ জানিয়েছেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share





Related News

Comments are Closed