মোল্লারগাঁও ইউপির দেড় কোটি টাকার বাজেট ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের ২০১৮-১৯ অর্থ বছরের প্রায় ১ কোটি ৪৯ লক্ষ ১ হাজার ১৭৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নতুন বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়া।
বাজেটের সম্ভাব্য আয় দেখানো হয়েছে ১ কোটি ৪৯ লক্ষ ০১ হাজার ১৭৫ টাকা, ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৪৬ লক্ষ ০১ হাজার ১৭৫ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লক্ষ ৯০ হাজার টাকা।
ইউপি চেয়ারম্যান শেখ মো. মকন মিয়ার সভাপতিত্বে ও সচিব মো. আব্দুল করিমের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়ান করেন ইউডিসি সেন্টারের উদ্যোক্ত মো. মতিউর রহমান খান, সমাজসেবী বখতিয়ার আহমদ ইমরান।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য জবরুল ইসলাম জগলু, হোজায়ফা চৌধুরী সূজা, মো. মকব্বির আলী, মইন উদ্দিন, মালেকা বেগম। অন্যান্যদের উপস্থিত ছিলেন, বিপ্রেশ তালুকদার (উপ সহকারী কৃষি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি শাহিদা আক্তার, ফার্মাসিস্ট আব্দুল জব্বার, আজাদ মিয়া, আব্দুল আজিজ, সাবেক ইউপি সদস্য, বাদশা মিয়া, আজিজুর রহমান মঞ্জু প্রমুখ।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed