সাত জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৮
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধারাবাহিক কথিত বন্দুকযুদ্ধে সারা দেশে ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের দাবি- নিহতরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন।
বুধবার (২৩ মে) ভোরে এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কুষ্টিয়ায় ২ জন এবং কুমিল্লার পলাশবাড়ীতে, ফেনী, জামালপুর, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁওয়ে ১ জন করে রয়েছে। এসব ঘটনায় মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আহত পুলিশ ও র্যাব সদস্যদের চিকিৎসা দেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (২২ মে) কুমিল্লার অরণ্যপুরে ২, নীলফামারীতে ২ এবং দিনাজপুরে, চট্টগ্রামের বায়েজিদে, ফেনীর লেমুয়ায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ও নেত্রকোণায় ১ জন করে নিহত হয়েছেন। সোমবার (২১ মে) ভোরে যশোরে ৩ জন, রাজশাহী, ময়মনসিংহ, দিনাজপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে একজন করে নিহত হয়েছেন। তার আগের দিন রবিবার (২০ মে) ভোরে ৪ জন এবং শনিবার (১৯ মে) ভোরে ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও গত এক সপ্তাহে অারও বেশ কয়েকজন নিহত হয়েছেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed