সুনামগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজী ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের দামপাড়া গ্রামে স্বামী পরিত্যক্তা এক নারীকে দূর সম্পর্কের চাচা কর্তৃক ধর্ষণের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার (২২ মে) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত সুহেল মিয়া (২৬) গৌরারং ইউনিয়নের দামপাড়া গ্রামের বাসিন্দা গোলাম মোস্তাফার ছেলে।
নির্যাতনের শিকার ওই নারীর স্বজনরা জানান, রাতে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ওই নারী মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় তার প্রতিবেশী আত্মীয় সম্পর্কে চাচা সুহেল মিয়া (২৬) তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে বাড়ি থেকে জঙ্গলে নিয়ে গিয়ে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় ওই নারী চিৎকার দিতে চাইলে তাকে খুন করে পাশের খালে ফেলে দেয়ার হুমকি দেয় সুহেল মিয়া।
এ ব্যাপারে সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) আতিকুর রহমান বলেন, ‘ধর্ষণের ব্যাপারে আমরা মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তে সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed