রাজনগরে ভাইয়ের হাতে ভাই খুন
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারের নয়াটিলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের নাম বজরু খাঁন (৫৫)।
জানা যায়, গত সোমবার (২১ মে) সকালের দিকে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের এক পর্যায়ে উমর খাঁন ও আলম খাঁন দেশীয় অস্ত্র দিয়ে বজরু খাঁনকে আঘাত করলে গুরুতর আহত তিনি।
এ ঘটনায় নিহত বজরু খানের ছেলে নেওয়াজ খান বাদী হয়ে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ২৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, এঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed