সিলেট জেলা বিএনপির নিন্দা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী বনানীর বাসায় মঙ্গলবার ভোর রাতে ডিবি পুলিশ পরিচয়ে তল্লাসীর চেষ্টা এবং তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রূশদী লুনাকে হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, আমাদের প্রাণের নেতা এম ইলিয়াস আলীকে বর্তমান বাকশালী সরকার তাদের গুম নামক কারাগারে বন্দি করে রেখেছে তারপরও তারা তাদের হীন ও অসৎ উদ্দেশ্যে রাতের আধারে ইলিয়াস আলীর পরিবারকে হয়রানী করার জন্যই বাসাটি ঘেরাও করে। কিন্তু মিডিয়াকর্মীরা পৌঁছে যাওয়ার কারনে তারা ব্যর্থ হয়ে চলে যায়। সিলেট জেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি হলে পরিনতি ভালো হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, সরকারের গুম নামক কারাগারে আটক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি সফল সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবী জানান।
অপর এক যুক্ত বিবৃতিতে বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জয়গীদার ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জননেতা এম ইিিলয়াস আলীর বাসায় ভোর রাতে পুলিশী তল্লাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, আওয়ামী পুলিশ কর্তৃক ভবিষতে এধরনের হয়ারাণী চেষ্টার করা হলে বালাগঞ্জ উপজেলা বিএনপির দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed