Main Menu

শ্রীমঙ্গলে ইয়াবা সেবনকালে ৪ যুবক আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লামুয়া গ্রামে ইয়াবা সেবনকালে চার জনকে আটক করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোবাশশেরুল ইসলামের নেতৃতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি বাড়ি থেকে ইয়াবা সেবনকালে র‌্যাব-৯ শ্রীমঙ্গলের একটি অভিযানিক দল ইয়াবা সেবনের সরঞ্জামসহ ৪ জনকে আটক করে। রাতেই উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে দেড়মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের র‌্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলো ওয়াসিম মিয়া(২৫), জুনায়েদ আহমেদ (২৫), আতাউর রহমান (৩৭) ও আফসার আহমেদ(৩৫)। তারা উপজেলার লামুয়া গ্রামের বাসিন্দা।
ইউওএনও মোবাশশেরুল ইসলাম বলেন, রাতেই উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতদের ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed