তিন যুবককে আটক করে পুলিশে দিলেন জনতা
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে সন্দেহজনক ভাবে সীমান্ত পল্লীতে ঘোরাফেরা ও দাঙ্গা-হাঙ্গামার চেষ্টাকালে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার থানা পুলিশ তিন যুবককে আদালতে সোপর্দ করেছে। উপজেলার বড়দল উওর ইউনিয়নের চাঁনপুর সীমান্তের রজনীলাইন গ্রাম থেকে সোমবার রাতে ওই তিন যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বড়দল উওর ইউনিয়নের চরগাঁও গ্রামের জজ মিয়ার ছেলে শাহ আলম (২০), পৈলনপুর গ্রামের মজলিসের ছেলে মুছা (১৮), লিয়াকতের ছেলে তোফাজ্জল হোসেন (১৮)।
উপজেলার বড়দল উওর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিক মিয়া, সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ওই তিন যুবক ও তাদের সাথে থাকা পালিয়ে যাওয়া অপর আরেক যুবক সহ ৪ যুবক রাতে সন্দেহজনক ভাবে সীমান্তপল্লী রজনীলাইনে ঘোরাফেরার করার সময় স্থানীয় জনতা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা অশালীন আচরণ, হুমকি-ধামকি, দাঙ্গা-হাঙ্গামা করার অপচেষ্টা করলে তাদেরকে আটক করে পুলিশে দেয়া হয়।
তাহিরপুর থানার এসআই মো. মুহিত মিয়া জানান, ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার ওই যুববদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed