সুইন্ডনে প্রথম বাংলাদেশী মেয়র হলেন জুনাব আলী
প্রবাস ডেস্ক: সুইন্ডন বারা কাউন্সিলে প্রথম বাংলাদেশী ও প্রথম এশিয়ান মুসলিম হিসেবে মেয়র নির্বাচিত হয়েছে কাউন্সিলার জুনাব আলী। তিনি ২০০৮ সাল থেকে লেবার পার্টির কাউন্সিলার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৮ মে শুক্রবার কাউন্সিলের এজিএম এ দায়িত্ব লাভ করেন। তার এ দায়িত্ব গ্রহনের সময় বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত বছর ১৯ মে শনিবার কাউন্সিলের এজিএম এ তিনি ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি সদস্য সাবেক মেয়র কাউন্সিলার মৌরিন পেনি কাছ থেকে এ দায়িত্ব গ্রহন করেন। কাউন্সিলার জুনাব আলী সুইন্ডন বারা কাউন্সিলের মেয়র নির্বাচিত হওয়ায় তিনি তার দল, কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ব্রিটেনের রাজনীতিতে আরো বেশি তরুন প্রজন্মকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। উল্লেখ্য সুইন্ডনে তুলনামূলক কম বাংলাদেশীদের বসবাস হলেও কাউন্সিলে বর্তমানে ৪জন ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলার রয়েছেন।
জানা গেছে কাউন্সিলার জুনাব আলী ভাইস চেয়ারম্যান অফ পুলিশ ক্রাইম প্যানেল অফ সুইন্ডন এন্ড উইল্টশায়ার হিসেবে ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করছেন। এছাড়া কাউন্সিলার জুনাব আলী কাউন্সিলারের দায়িত্ব পালনের পাশাপাশি ২০০৮ সাল থেকে সাউথ সুইন্ডনের সিএলপি এর এক্সিকিউটিভ মেম্বারের দায়িত্বে রয়েছেন। তিনি ২০০৯-১১ সালে লেবার পার্টির চীপ হুইপের দায়িত্ব পালন করেন।
তিনি ২০১০ সালের পার্লামেন্ট নির্বাচনে ও প্রার্থী ছিলেন। একইভাবে ইউরোপিয়ান পার্লামেন্ট প্রার্থী ছিলেন ২০১৪ সালে। তিনি ডেপুটি লিডার হিসেবে ২০১৪ থেকে ২০১৭ সালের মে পর্যন্ত দায়িত্বে ছিলেন। ২০১৬ সালে তিনি সাউথ সুইন্ড সিপিএল এর ট্রেজারার নির্বাচিত এবং সর্বশেষ স্থানীয় পেরিস কাউন্সিল নির্বাচনেও জয়ী হন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed