বিশ্ব মেট্রোলজি দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক : আজ ২০ মে রোববার ‘বিশ্ব মেট্রোলজি দিবস’। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আজ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে।
উল্লেখ্য, মানুষের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিমাপের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করে তোলাই বিশ্ব মেট্রোলজি দিবসের উদ্দেশ্য। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘আন্তর্জাতিক পদ্ধতির একক সমূহের ক্রমবিবর্তন’।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এছাড়া শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
এছাড়া, বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা উন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েট্স এ্যান্ড মের্জাস (বিআইপিএম) -এর পরিচালক মার্টিন মিল্টন বাণী দিয়েছেন।
বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৮ উপলক্ষে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিএসটিআই’র প্রধান কার্যালয় ও আঞ্চলিক অফিসসমূহে আলোচনা সভা, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও মেট্রালজি দিবেসের গুরুত্ব বিষয়ক কথিকা প্রচার।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed