মৌলভীবাজারে জামাইয়ের হাতে শাশুড়ি খুন
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের মাতারকাপন এলাকায় পারিবারিক কলহের জেরে শাশুড়ি রোকেয়া বেগমকে(৫১) কুপিয়ে খুন করেছে জামাতা আলী মিয়া। শনিবার (১৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে শহরের শমসেরনগর রোডের মাতারকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক শিলা বেগম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাই আলী মিয়ার সঙ্গে শাশুড়ি রোকেয়া বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাই আলী মিয়া ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে শাশুড়ির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। শাশুড়ির চিৎকারে আশপাশের লোকজন রোকেয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তবে এ ব্যাপারে থানায় এখনোও মামলা হয়নি। ঘটনার পর থেকে ঘাতক জামাতা পলাতক রয়েছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed