Main Menu

হবিগঞ্জে ব্রিজ ভেঙ্গে ১০ শ্রমিক আহত

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের লাখাই উপজেলায় ব্রিজ ভেঙ্গে ১০ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছে। শনিবার (১৯ মে) বিকেলে উপজেলার মুড়িয়াউক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহত শ্রমিকরা হল, আরব আলী (২০), আইয়ুব আলী (৩০), আবু আহমদ (১৮), ইকবাল মিয়া (২২), মহসিন আলী (২৫), জুয়েল চৌধুরী (১৭), ইকবাল করিম (১৯), মঞ্জু মিয়া (২৮)। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুড়িয়াউক এলাকায় একটি ব্রিজের সংস্কার কাজ করছিল ২০ থেকে ২৫ জন শ্রমিক। কাজ করার এক পর্যায়ে ব্রিজের একটি দেয়াল ধ্বসে পড়ে। এসময় দেয়ালের নিচে চাপা পড়ে ১০ জন শ্রমিক আহত হয়। পরে তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহিদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed