ট্রেন ঘেষে সেলফি তুলতে গিয়ে দুই কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে রেললাইনে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুত্বর আহত আবদুল্লাহ আল হাসান (১৭) নামের কিশোর মারা গেছে।
আজ শনিবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসানের বাড়ীর প্রতিবেশি মোহাম্মদ জাফর আহম্মদ। হাসান উপজেলার সোনাইছড়ি ইউনিয়েনের লালবেগ এলাকার জালাল আহম্মদের পুত্র।
উল্লেখ্য, শুক্রবার (১৭ মে) প্রথম রমজানের দিন রোজা রেখে জুমার নামাজ আদায় করে হাসান ও তার বন্ধু সাহেদ বাড়ির পূর্ব পার্শ্বে রেললাইনে ঘুরতে যায়। এ সময় একটি ট্রেন যাওয়ার সময় চলন্ত ট্রেন ঘেষে সেলফি তুলতে গেলে আবদুল্লাহ আল হাসান গুরুত্বর আহত হলে তাকে চমেক হাপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সাহেদ নামের আরেক কিশোর গতকাল শুক্রবার নিহত হয়।
এদিকে এক বাড়ির দুই কিশোর ট্রেনের ধাক্কায় নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed