Main Menu

ইউএস বাংলা বিমানে ক্রুটি, ৩ ঘন্টা বিলম্বে যাত্রা

বৈশাখী নিউজ ডেস্ক: সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজটি ৭৮ জন যাত্রী নিয়ে ‘বেকায়দায়’ পড়েছিল।

শনিবার (১৯ মে) বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে বেকায়দায় পড়ে ওই উড়োজাহাজ।

জানা গেছে, উড্ডয়নের আগে উড়োজাহাজটিতে বিকট শব্দ হতে থাকে। এরপরও ওই উড়োজাহাজ দুবার উড্ডয়নের চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে উড়োজাহাজটি নিরাপদে টার্মিনালে ফিরে আসে। ফ্লাইটটিতে ৭৪ যাত্রীসহ মোট ৭৮ জন আরোহী ছিলেন। এর পৌনে তিন ঘণ্টা পর ৫৮ জন আরোহী নিয়ে আবার ঢাকার উদ্দেশে রওনা দেয় উড়োজাহাজটি।

উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটির বিষয়টি স্বীকার করেন ইউএস-বাংলার সৈয়দপুর স্টেশন ইনচার্জ জাকির হোসেন। তিনি বলেন, যে ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, সেটি শনাক্ত করা সম্ভব হয়েছে। ত্রুটি সারিয়ে বেলা ২টা ৪০ মিনিটে ফ্লাইটটি আবার ঢাকায় রওনা দেয়।

তবে কী ধরনের ত্রুটি ছিল, সে বিষয়ে কিছু জানাননি জাকির হোসেন।

Share





Related News

Comments are Closed