সীতাকুণ্ডে দুই কিশোরীকে ‘হত্যা’
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় এক বখাটে তার সহযোগীদের নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে সুকলতি ত্রিপুরা (১৫) ও ছবি রানী ত্রিপুরা (১১) নামে দুই কিশোরীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ মে) রাত আটটার দিকে জঙ্গল মহাদেবপুর পাহাড়ের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সুকলতি ওই এলাকার পুলিন কুমার ত্রিপুরার মেয়ে। আর সুমন ত্রিপুরার মেয়ে ছবি রানী।
এলাকাবাসী জানিয়েছেন, পুলিন ও সুমন ত্রিপুরার বাড়ি পাহাড়ের ওপরের দিকে। সুমনের টিনের ঘরের ছাদের বিমের সঙ্গে লাশ দুটি ঝুলছিল। পরে স্থানীয়রা দড়ি কেটে লাশ নিচে নামায়।
এদিকে সুকলতির বাবা পুলিন কুমার ত্রিপুরার অভিযোগ, স্থানীয় বখাটে আবুল হোসেন দুই মাস ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করত। আবুলকে পাড়ায় ঢুকতে না দেয়ার জন্য এক মাস আগে সভাও হয়। শুক্রবার ওই ছেলেকে পাড়ার একটি ঘরে দেখতে পান। ওই ছেলেই তার মেয়েকে হত্যা করেছে।
ছবি রানির বাবা সুমন ত্রিপুরা বলেন, ‘পাহাড়ে কাজ শেষ করে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরছিলাম। এ সময় পাড়ার এক ছেলে ফোনে জানায় যে মেয়ের লাশ ঘরে ঝুলছে। পরে ঘরে গিয়ে দেখি ছবি মারা গেছে। গলায় দড়ি লাগানো অবস্থায় ছবির লাশ পশ্চিম দিকে ও সুকলতির লাশ পূর্ব দিকে পড়ে ছিল। তাদের গলায় দড়ি ও মুখে বিষের গন্ধ পাওয়া গেছে।’
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed