অভয়নগরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগর উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন। র্যাবের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী। এঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।
শনিবার (১৯ মে) ভোরে উপজেলার বাগদাহ গ্রামের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের কাদের আলী মোড়লের ছেলে আবুল কালাম (৪৭), একই গ্রামের আব্দুল বারিক শেখের ছেলে হাবিবুর রহমান (৩৮) ও আব্দুস সাত্তার কাসারীর ছেলে মিলন কাসারী (৪০)।
শনিবার সকালে নিহতদের মরদেহ অভয়নগর থানায় হস্তান্তর করেছে র্যাব বলে জানান ওসি।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed