সড়ক দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক ৩ ঘণ্টা বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রায় ৩ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
শুক্রবার (১৮ মে) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনাটি ঘটার পর মহাসড়কে শতাধিক গাড়ির জট তৈরি হয়। পৌনে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, শুক্রবার সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক ও ঢাকা থেকে সিলেটগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি রাস্তায় উল্টে যায়। এতে এসময় বন্ধ হয়ে যায় যান চলাচল। এদিকে, এ দুর্ঘটনায় উভয় গাড়িতে থাকা দু’জন কিছুটা আঘাতপ্রাপ্ত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকটি সরিয়ে নিলে সকাল পৌনে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed