বিশ্বনাথের আয়াস মিয়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার মনোনিত
প্রবাসি ডেস্ক: ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার মনোনিত হয়েছেন দুই বারের কাউন্সিলার বিশ্বনাথের কৃতি সন্তান একাউন্টেন্ট আয়াস মিয়া। তিনি এর আগে ডেপুটি স্পিকার ছিলেন।
উক্ত কাউন্সিলে একইভাবে আবারো ডেপুটি মেয়র মনোনিত হয়েছেন ৫ম বারের নির্বাচিত কাউন্সিলর বিশ্বনাথের সিরাজুল ইসলাম। তিনি এর আগেও এই দায়িত্বে ছিলেন।
এছাড়া টাওয়ার হ্যামলেটস এর পাশ্ববর্তী বারা নিউহামের ডেপুটি চেয়ার (ডেপুটি স্পিকার) মনোনিত হয়েছেন নব নির্বাচিত কাউন্সিলার বিশ্বনাথের ব্যারিস্টার নাজির আহমদ।
জানা গেছে, স্থানীয় কাউন্সিলের মেয়র জন বিগস গত ১৪ মে সোমবার লেবার গ্রুপের এজিএমে তাদের নাম এবং দায়িত্ব আনুষ্টানিকভাবে ঘোষণা করেন। এসময় লেবার পার্টির নবনির্বাচিত ৪২ জন কাউন্সিলার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ মে ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে এ পর্যন্ত ৭জন প্রবাসী বিশ্বনাথী বিভিন্ন কাউন্সিল থেকে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed