জাফলংয়ে ১৫টি বোমা মেশিন ও সরঞ্জাম ধ্বংস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নয়াগাঙ্গের পাড়, বাউরবাগ এলাকা থেকে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে ফের টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস’র নেতৃত্বে তিন ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে ১৫টি বোমা মেশিন ও বিভিন্ন সরঞ্জামে অগ্নি সংযোগ করে তা বিনষ্ট করা হয়।
এর আগে ১৬ মে মঙ্গলবার নয়াগাঙ্গের পাড় এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি বোমা মেশিন ধ্বংস করা হয়। এ সময় গোয়াইনঘাট থানার এস আই উসমান গণি, সংগ্রাম বিজিবি’র ক্যাম্প কমান্ডার মো. জয়নাল আবেদীনসহ পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত ওই এলাকার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হবে। মানুষ জনের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের সহযোগীতায় পারবে পরিবেশের বিপর্যয় ঠেকাতে।
তাই পরিবেশ বিনষ্ট করে বোমা মেশিন দিয়ে অবৈধ পন্থায় বালু, পাথর উত্তোলন বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় এলাবাসীকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed