জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে ১০ দিনের কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী মঙ্গলবার (২৯ মে) সকাল ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এ আলোচনা সভা। বুধবার (৩০ মে) সকাল ৬টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক ও ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল। একই দিন সকাল থেকে দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এর আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে কাপড় ও ইফতার বিতরণ। জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বই বিতরণ ও দিনব্যাপী জাতীয় প্রেসক্লাবে আলোকচিত্র প্রদর্শনী।
আগামী ২৫ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিনের এ কর্মসূচির মধ্যে কয়েকটি জানানো হলেও বাকি কর্মসূচি পরে জানানো হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমরান সালেহ প্রিন্সসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed