বিশ্বনাথে দিন দুপুরে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দিন দুপুরে এক যুবকের প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৬মে) দুপুরে উপজেলার বিশ্বনাথ-রামপাশা সড়কের কাদিপুর দশদল নামক স্থানে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
ছিনতাইয়ের শিকার জামরান আহমদ (৩৭) ছাতক উপজেলার ভুরাইয়া সিছরাওয়ালি গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র। তিনি বুধবার দুপুরে স্ব-পরিবারে বিশ্বনাথ উপজেলা সদরের ডাচ বাংলা ব্যাংক থেকে ৩ লাখ ৪৬ হাজার টাকা উত্তোলন করে তার স্ত্রীর ব্যানেটি ব্যাগের ভেতরে রেখে সিএনজি চালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় কাদিপুর দশদল নামক স্থানে পৌছামাত্র তিনটি মোটরসাইকেলে ৬জন ছিনতাইকারি তাদের চলন্ত গাড়ির গতিরোধ করে এবং তাদেরকে অস্ত্র দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে নগদ আরও ২ হাজার টাকা, ২ভরি স্বর্ণালংকার এবং দুটি নকিয়া মোবাইল সেট ছিলো বলেও তারা জানান। ঘটনার পর তারা বিশ্বনাথ থানায় গিয়ে খবর দিলে ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed