শ্রীমঙ্গলে আম পাড়তে গিয়ে যুবকের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎ পৃষ্টে মো. জীবন মিয়া নামের ৩০ বছরের এক যুবকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
জানা যায়, মঙ্গলবার ১৫ মে দুপুরে শহরের ভানুগাছ সড়কের ১০ নম্বর এলাকায় হিল ভিউ গেস্ট হাউজে ঘটনাটি ঘটে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
গেস্ট হাউজ কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে জীবন মিয়া গেস্ট হাউজের ছাদে উঠে লোহার পাইপ দিয়ে গাছ থেকে আম পাড়তে গিয়েছিলেন। এ সময় আমগাছের সামনে থাকা বিদ্যুতের মেইন লাইনে লোহার পাইপটি লেগে যায়। এতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মামলার তদন্তকারী অফিসার শ্রীমঙ্গল থানার এস আই ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার সৈয়দটুলা গ্রামে। তিনি একজন মধু ব্যবসায়ী। ব্যবসার কাজে তিনি প্রায় সময় শ্রীমঙ্গলে আসতেন এবং হিল ভিউ গেস্ট হাউজের স্টাফ মুসলিম মিয়া (সম্পর্কে তার ভাতিজা) এর সাথে গেস্ট হাউজে থাকতেন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed