কমলগঞ্জে আগরচাষী শিল্প উদ্যোক্তা পরিষদের সভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে টিলাবাজারে আগর চাষী শিল্প উদ্যোক্তা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়।
আগর চাষী কামিল মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজ।
সভায় বক্তারা বলেন, ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি, কাঠালকান্দি, শ্রীপুর, দক্ষিণ কানাইদাশী, গুলের হাওর, টিলাগাও, কালারায়ের বিল, ছয়ঘরি, গঙ্গানগর, উত্তর কানাইদাশী গ্রামের প্রায় দেড় হাজার একর জমিতে চারশ’ জন আগর চাষী থাকলেও বাজারজাত সমস্যা, সরকারি পৃষ্টপোষকতার অভাব, স্বল্প মূল্যে মহাজনদের কাছে বিক্রি এসব নানা সমস্যায় জর্জরিত। বক্তারা এসব এলাকায় স্বল্প সুদে ব্যাংক ঝন প্রদানের দাবি জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম, সাইফুর রহমান, ইরফান আলম, মেহেরাজ আলী, আব্দুল্লাহ মিয়া প্রমুখ। সভায় রফিকুল ইসলাম মানিককে আহবায়ক এবং সাইফুর রহমান ও রওশন ইজদানীকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আগর চাষী শিল্প উদ্যোক্তা পরিষদ গঠন করা হয়।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed