Main Menu

দক্ষিণ সুরমা বিএনপির মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার বিকেল ৩টায় উপজেলার মার্কাজ পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ক্বীনব্রীজের দক্ষিণ মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। প্রধান অতিথির বক্তব্যে আলী আহমদ বলেন, খালেদা জিয়াকে বন্দী রেখে জাতীয় নির্বাচনের পায়তারা করছে সরকার। তাদের এই দুঃস্বপ্ন কখনো পূরণ হবে না। কারাবন্দী বেগম জিয়ার মুক্তির ওপর নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচন। তাঁকে বন্দি রেখে একদলীয় ফ্যাসিবাদী নির্বাচন করার উদ্যোগ নিলে নেতাকর্মীরা কঠিন প্রতিরোধ গড়ে তুলবে। তিনি আরো বলেন, তিন মাস ধরে বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। কারাবন্দী অসুস্থ নেত্রীকে উন্নত চিকিৎসার সুযোগও দেয়া হচ্ছে না। এটা মানবতা বিরোধী কাজ। ফ্যাসিবাদী সরকার দেশের গণতন্ত্র ও মানবতাকে ধ্বংস করেছে। তিনি আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে দেশের গণতন্ত্র ও মানবতাকে ফিরিয়ে আনতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সহ সভাপতি আব্দুল মোমিন ছইল, হাজী আসাদ, নছির মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ খান, শাহ মাহমদ আলী, জেলা বিএনপি নেতা এনামুল হক মাক্কু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রহিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শামছুর রহমান শামীম, বিএনপি নেতা জিলা মিয়া মেম্বার, হাজী গুলজার মিয়া, ডা. এনাম আহমদ, আব্দুল মন্নান, ইসলাম উদ্দিন, তৌফিক উজায়েব, রাসেল আহমদ, আব্দুল কালাম, বেলাল আহমদ, আব্দুল মালিক উমর, নজরুল ইসলাম, ওলিউর রহমান ওলি, ফখরুল আলম, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মকসুদুল করিম নুহেল, শাহ জুনেদ, আবু সাঈদ হিরন, মামুন আহমদ, সালেহ আহমদ, মাহমুদুর রহমান, আশরাফ আহমদ, শুহিন আহমদ, খলিল আহমদ, আব্দুল হাদী, মিনার হোসেন লিটন, হুমায়ুন রশীদ, আবু রায়হান রাজু, শিপন আহমদ, আল আমিন, জাফর আহমদ, ফাহিম আহমদ, ওলিউর রহমান ফেরদৌস, রাজ খান ইমন, সুরমান আলী, ইমরান আহমদ, ইয়াসিন শাহিম, ফাহাদ আবির, রকিব আহমদ, লায়েক আহমদ, শিবলু আহমদ, মাসুম আহমদ, শফিক উদ্দিন, মইন উদ্দিন, সেবুল আহমদ, সুহেল আহমদ, জয়নাল আহমদ, শাহিন আহমদ, বিপলু মিয়া, তারেক আহমদ, মাসুম আহমদ, আক্কাস মিয়া, জাকির আহমদ, জাহাঙ্গীর মিয়া, জিলাল উল্লাহ, জাকির হোসেন, নাহিদ আহমদ, মোহন আহমদ, রাকিব আহমদ, ফরহাদ আহমদ, সোহাগ আহমদ, আবু হাসনাত তনি, শাহজাহান অভি, কুতুব আহমদ ও শাওন আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed