Main Menu

মঙ্গল গ্রহে ড্রোন হেলিকপ্টার পাঠাবে নাসা

তথ্য প্রযুক্তি ডেস্ক : মঙ্গল গ্রহে ড্রোন হেলিকপ্টার পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এজন্য পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করা যায় এমন হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে নাসা। পৃথিবীর বাইরে হেলিকপ্টারটি পাঠানোর মাধ্যমে প্রথমবারের মতো অন্য গ্রহে এ ধরনের যান ব্যবহার করবে নাসা।

মঙ্গলে পরবর্তী প্রজন্মের একটি রোভার বসানোর মিশনের অংশ হিসেবে হেলিকপ্টারটি পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।

হেলিকপ্টারটিতে জ্বালানি থাকবে না। চলবে ব্যাটারি চার্জে। হেলিকপ্টারটির আকার অত্যন্ত ছোট। একেবারে খেলনা হেলিকপ্টারের মতো। তবে এ মিশন সফল হলে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো বড় হেলিকপ্টার তৈরি করা যাবে।

পৃথিবীতে ওড়ার মতো হেলিকপ্টার থেকে কিছুটা ভিন্ন এই হেলিকপ্টার। মঙ্গলের পাতলা বায়ুমণ্ডলে উড়তে পারবে এমনভাবেই নকশা করা হয়েছে রিমোট নিয়ন্ত্রিত হেলিকপ্টারটি।

হেলিকপ্টারের ব্যাটারি চার্জ হলে এটি ওড়ার কমান্ড দেবেন পৃথিবীতে থাকা নিয়ন্ত্রণকারীরা। আর সে অনুযায়ী উড়বে এটি।

একটি গাড়ির আকারে রোভারের সঙ্গে জুড়ে রোটরক্রাফটটি মঙ্গলগ্রহে পাঠানো হবে বলে জানিয়েছে নাসা।

Share





Related News

Comments are Closed