চট্টগ্রামে ইফতার সামগ্রী নিতে গিয়ে ৯ নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৯ নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪০ জন। সোমবার দুপুরে উপজেলার নলুয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। তবে তাক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। সাতকানিয়া থানার এসআই সিরাজুল ইসলাম সাাংদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রতিবছরের মত কবির স্টিল মিলস (কেএসআরএম) কর্তৃপক্ষ নলুয়া ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ করছিল। এসব ইফতার সামগ্রী নিতে আসারা হুড়োহুড়ি করতে গিয়ে পদদলিত হন।
এতে ঘটনাস্থলেই ৯ নারীর মৃত্যু হয়। আহত ৪০ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
এর আগেও ২০০৭ সালে এখানে পদদলিতত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ জানিয়েছেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed