Main Menu

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১০ জুয়াড়ী আটক

Manual7 Ad Code

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলাা দরবস্ত বাজারে পুলিশ অভিযান চালিয়ে ১০ জুয়াড়ীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়- গত ১০মে দিবাগত রাত সোয়া ২টায় গোপন সংবাদের ভিত্তিত্বে থানার অফিসার ইনচার্জ খান মোঃ মইনুল জাকিরের নির্দেশে এসআই হাবিবুল্লাহ ও এএসআই রায়হান কবির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দরবস্ত বাজারের মালিক মার্কেটের ৬নং দোকানে অভিযান পরিচালনা করে ১০ জুয়াড়ীকে আটক করে।
আটকৃতরা হলো উপজেলার দরবস্ত গ্রামের মৃত বিরাই মিয়ার ছেলে মোঃ আব্দুল মালিক (৫৫), ভিতরগ্রামের হাবিব আহমদের ছেলে মোঃ আব্দুল আহাদ (৩২), চাল্লাইন গ্রামের রিয়াজুল হকের ছেলে রইস উদ্দিন(৩৫), একই গ্রামের ইয়াজুল হকের ছেলে কবির (২৫), দরবস্ত ফান্দু গ্রামের শফিকুল হকের ছেলে দুলাল আহমদ(৩৫), শ্রীখেল গ্রামের মৃত আমির আলীর ছেলে কুতুব আলী(৫০), হাজারীসেন গ্রামের রিয়াজ উল্লার ছেলে নজরুল ইসলাম(৪০), করগ্রামের ছয়ফুল ইসলামের ছেলে শাহীন(৩৫), পূর্বগর্দ্দনা গ্রামের নুর মিয়ার ছেলে পারভেজ আহমদ(৩৫) ও দরবস্ত টেংরা গ্রামের মুত ছৈয়দ আলীর ছেলে দুলাল(৪০)।
আটককৃতদের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানার এসআই মোহাম্মদ হাবিবুল্লাহ বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করেছেন। যার নং-০৫, তারিখঃ ১১-০৫-২০১৮ইং।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির বলেন- আমরা জৈন্তাপুরের অপরাধ নির্মূলের লক্ষ্যে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দরবস্ত বাজারে প্রকাশ্যে দোকান ঘরে অবস্থান নিয়ে এবং বাতি জ্বালিয়ে জুয়া সহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। শুক্রবার আটককৃতদের নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code