কোটা সংস্কার আন্দোলনের মামলায় ৪জন রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে শাহবাগে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার ঘটনায় করা এক মামলায় গ্রেপ্তার হওয়া চারজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ মে) ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী সাতজন আসামিকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত এই আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া হলেন- রাকিবুল হাসান, আলী হোসেন শেখ, মাসুদ আলম ও আবু সাঈদ ফজলে রাব্বি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসা ভাঙচুরের মামলায় গত ২৯ এপ্রিল চানখাঁরপুল এলাকা থেকে ডিবি পুলিশ এদের গ্রেপ্তার করে। তাদেরকে আজ (বৃহস্পতিবার) এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ৮ এপ্রিল শাহবাগে প্রধান সড়ক বন্ধ করে টায়ার ও আসবাব জ্বালানোসহ নাশকতা ও দায়িত্বরত পুলিশকে মারধর করাসহ কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানার পুলিশ এ মামলা করে।
একই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরও দুটি মামলা করা হয়েছে। এ ছাড়া উপাচার্যের বাড়ি ভাঙচুরের ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed