আইডিয়াল স্কুলে মা সমাবেশ ও পরীক্ষার ফলাফল প্রকাশ
শ্রীমঙ্গল সংবাদদাতা: মানসম্মত ও যুগোপযুগি শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে মা সমাবেশ ও প্রথম সেমিস্টার পরীক্ষা ২০১৮’র ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মে) সকাল সাড়ে দশটায় বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুস্টানের আয়োজন করা হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল লেখক এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ।
তিনি বক্তৃতায় বলেন-সন্তানদের ভবিষ্যতের জন্য একজন মা হলেন নির্দেশক, আমরা হলাম অনুঘটক। সন্তানই হলো মায়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। আজ যারা সমাজের উঁচু পদে অবস্থান করছে সেক্ষেত্রে মায়েদের অবদান সবচেয়ে বেশি। একজন শিক্ষিত মা পারে একজন শিক্ষিত সন্তান উপহার দিতে। ফলশ্রুতিতে একজন মা’ই ভূমিকা রাখতে পারে একটি আদর্শ জাতি গঠনে। বর্তমান সময়ে মায়েদের শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে সন্তানদের ও শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সভাপতির বক্তব্যে স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির বলেন-পৃথিবীর বড় শিক্ষক হলো মা। তিনি উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনারা যেমন আমাদের ডাকে সাড়া দিয়েছেন ঠিক তেমনি আপনার সন্তানরা যেন নিয়মিত স্কুলে আসে সেদিকে নজর রাখবেন। তাই হয়তো নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো’। মায়েদের সচেতনতাই সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রধান হাতিয়ার। এই সুনাগরিক গড়ে তোলার প্রাথমিক ধাপটিতে মায়েদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালকমন্ডলীর সদস্য মুহাম্মদ নাদির হোসেন।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শেখ ফয়সল আহমদ, আলমিগর মিয়া, মহিন উদ্দিন, স্বরস্বতি রায়, মিনা বেগম, মুন্নি বেগম প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন আশিকুর রহমান, আতিকুর রহমান, শারমিন জান্নাত, সাজেরা খাতুন ও জাকিয়া আক্তার।
প্রসঙ্গত, পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও লেখাপড়ার মানোন্নয়নের স্বার্থে এই মা সমাবেশের আয়োজন করা হয়।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed