Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নারী পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের নারী পুলিশের ব্যারাক থেকে তাসলিমা আক্তার (২৩) নামে এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাসলিমা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া এলাকার রফিকুল ইসলামের মেয়ে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, সকালে তাসলিমার ডিউটি থাকলেও তিনি ডিউটিতে যাননি। দুপুরে কক্ষ নং ৬৮২-তে একজন নারী কনস্টেবল তাসলিমা ঝুলন্ত মরদেহ দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ছয় মাস আগে এনজিও কর্মী মো. ওয়াসিম মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য কলহ না কী অন্য কোনো কারণে তাসলিমা আত্মহত্যা করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed