শায়েস্তাগঞ্জে বাস খাদে পড়ে আহত ২০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহি একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বিরতীহিন বাস শায়েস্তাগঞ্জের কলিমনগরে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। একটি সিএনজি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জন আহত হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed