ফুলপুরে পৌর কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ফুলপুর পৌরসভার কাউন্সিলর সাদেকুর রহমানকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৯ মে) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাদেকুর রহমান ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় প্রভাবশালী একটি পক্ষের সঙ্গে সাদেকুর রহমানের বিরোধ চলছিল। বিরোধের জের ধরে সম্প্রতি একাধিকবার সাদেকুর রহমানের সঙ্গে প্রতিপক্ষের লোকদের কথা–কাটাকাটি হয়। বুধবার সকালে আবারও ওই পক্ষের সঙ্গে সাদেকুর রহমানের কথা–কাটাকাটি হয়। রাত পৌনে আটটার দিকে সাদেকুর হেঁটে বাড়ি যাচ্ছিলেন। পথে পৌর শহরের চরপাড়া এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকেরা তাঁর পথরোধ করে রামদা দিয়ে কুপিয়ে ও কোমল পানীয়র বোতল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সড়কে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন সাদেকুরকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, সাদেকুর রহমানের প্রতিপক্ষের লোকেরাও ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই পক্ষের সঙ্গে সাদেকুরের বিরোধ চলছিল।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, হত্যার কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed