এবার ট্রাক চাপায় ৪ পা ভাঙল দুই ভাইয়ের
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের রংপুর-দশমাইল মহাসড়কের রাণীরবন্দর বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি এক ফায়ার সার্ভিস কর্মীসহ তার ছোট ভাইয়ের পা থেতলে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের বারবিঘা গ্রামের আবুল হোসেনের দুই ছেলে ফায়ার সার্ভিস কর্মী ফয়জার রহমান (২৬) ও আফজাল হোসেন (২০)। ফয়জার রহমান নীলফামারী জেলায় ফায়ার স্টেশনে কর্মরত রয়েছেন।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, বুধবার রাত ১০টার দিকে পিতার জন্য ওষুধ নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ফয়জার রহমান ও তার ভাই আফজাল হোসেন। এ সময় দিনাজপুরগামী মালবাহী ভর্তি ট্রাক বাড়ির দুইশ গজ দূরে রানীরবন্দর বাজারে সজোড়ে মটরসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার উপরে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা। এ সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed