নবীগঞ্জে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুজন মোড়া (২৭) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ মে) বিকেল ৫টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুজন মোড়া চুনারুঘাট উপজেলার জোয়ালভাঙ্গা চা বাগানের কানাই মোড়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে অন্যান্য সহকর্মীদের সঙ্গে নবীগঞ্জের একটি হাওরে ধান কাটতে যান সুজন মোড়া। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় তার মৃত্যু হয়।
জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed