Main Menu

লাউয়াছড়ায় গাছ পড়ে সিলেট পথে ৭ ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মঙ্গলবার ভোররাত পৌনে ৫টায় কাল বৈশাখী ঝড়ের সময় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেটগামী আন্ত:নগর উদয়ন ট্রেনের ইঞ্জিনের উপর গাছ পড়ে সিলেটের সাখে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। অপরদিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদূরে মাগুরছড়া পাহাড়ি এলাকায় মাটিসহ গাছ উপড়ে পড়ায় ঢাকাগামী আন্ত:নগর কালনী ট্রেন আটকা পড়ে। ভোর পৌনে ৫টা থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ছিল। ট্রেন আটকা পড়ায় পাহাড়ি এলাকায় উভয় ট্রেনের প্রায় দুই সহস্রাধিক যাত্রী আটকে পড়ায় ভোগান্তির শিকার হন।
সিলেট-আখাউড়া রেলপথের কমলগঞ্জের শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকা থেকে সিলেটগ্রামী আন্তনগর উপবন ট্রেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা স্বাভাবিকভাবে অতিক্রম করে। এর পরপরই ভোর রাত সাড়ে ৪টায় চট্রগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রমকালে আকস্মিকভাবে একটি বড় গাছ ভেঙ্গে পড়ে উদয়ন ট্রেনের ইঞ্জিনের উপর। ফলে ঘটনার পর থেকে পাহাড়ি এলাকায় সহস্রাধিক যাত্রীবাহী উদয়ন ট্রেনটি আটকা পড়ে। এ অবস্থায় এ ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির মাঝে পড়েন।
এরপর লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় মাটিসহ গাছ উপড়ে পড়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ঘটনার পর থেকে সিলেটের সাথে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তার আগে মঙ্গলবার ভোর রাতের ঝড়ের সময় মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকায় চট্রগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন ট্রেনের ইঞ্জিনের উপর গাছ পড়লে ভোর সাড়ে ৪টা থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। উদ্ধারকারী একটি ইঞ্জিন গিয়ে দুর্ঘটনা কবলিত উদয়ন ট্রেন উদ্ধারের পর সোয়া ৭ ঘন্টা পর মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছিল।
সিলেট-আখাউড়া রেলপথের কমলগঞ্জ উপজেলাধীন ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মহিউদ্দীন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আন্ত:নগর সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন ও ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেন দুটি আটকা পড়লে ৭ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেলযোগোযোগ চালু হয়।

Share





Related News

Comments are Closed