বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উড়বে ১০ মে
তথ্য প্রযুক্তি ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ আগামী ১০ মে মহাকাশে উড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সময় ১০ মে বিকাল ৪টায় (বাংলাদেশ সময় ১০ মে দিবাগত রাত ৩টায়) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স স্যাটেলাইট উৎক্ষেপণের চূড়ান্ত দিনক্ষণ আমাদের জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সময় ১০ মে বিকাল ৩টায় এটি উৎক্ষেপন করা হবে।’
এর আগে, ৫ মে স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ হতে পারে এ আশঙ্কায় তা পিছিয়ে যায়। এ ব্যাপারে বিটিআরসি’র চেয়ারম্যান সম্প্রতি বলেছিলেন- স্পেসএক্স জানিয়েছে ৫ মে নয়, ৭ মে মহাকাশে স্যাটেলাইট পাঠানো হবে। সেই তারিখেও এখন স্যাটেলাইট পাঠানো সম্ভব হচ্ছে না। এ নিয়ে একাধিকবার (অন্তত ৬-৭ বার) উৎক্ষেপণের তারিখ পরিবর্তন হয়েছে।
জানা যায়, স্যাটেলাইটটি নির্মাণ করেছে ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া নামের একটি প্রতিষ্ঠান। স্যাটেলাইটের কাঠামো তৈরি, উৎক্ষেপণ, ভূমি ও মহাকাশের নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভূ-স্তরে দুটি স্টেশন পরিচালনার দায়িত্ব এ প্রতিষ্ঠানটির। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৬৭ কোটি টাকা। স্যাটেলাইটে থাকছে ৪০টি ট্রান্সপন্ডার। এগুলোর মধ্যে প্রাথমিকভাবে ২০টি ব্যবহার করবে বাংলাদেশ। অন্যগুলো ভাড়া দেওয়া হবে। স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর গ্রাউন্ড স্টেশন তৈরি করা হয়েছে গাজীপুর ও রাঙামাটিতে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed