রাজনগরে স্কুল ছাত্রী অপহরণের ৬ দিনেও উদ্ধার নেই
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রজনগরে এক স্কুল ছাত্রীকে (১৬) অপহরণের ছয় দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেছেন।
তবে পুলিশ বলছে মেয়েটিকে উদ্ধারে চেষ্ঠা চালিয়ে যাচ্ছে তারা।
মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধু গ্রামের দশম শ্রেণির এক ছাত্রী গত ৩০ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঔষধ আনতে টেংরা বাজারের বাসা থেকে বের হয়।
এসময় একই ইউনিয়নের সালন গ্রামের উস্তার মিয়ার ছেলে মেহেদী হাসান রাজু (১৯) ও তার সহযোগীরা মেয়েটিকে টেংরা বাজার থেকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।
গত ৩০ এপ্রিল মেয়েটির বড় ভাই বাদী হয়ে ৫ জনের নাম উল্ল্যেখসহ ২/৩ জনকে অজ্ঞাত করে রাজনগর থানায় লিখিত অভিযোগ দেন।
মামলায় একই এলাকার উস্তার মিয়ার ছেলে মেহেদী হাসান রাজু (১৯), শিবলু মিয়া (২৯), উস্তার মিয়া (৫০), রুশমি বেগম (২২) ও সাবেক ইউপি সদস্য আজিজ মিয়াকে (৪০) আসামী করা হয়েছে। মামলাটি (নং-৩, তারিখঃ ১/১/২০১৮) তদন্ত করছেন রাজনর থানার এসআই অজিত কুমার তালুকদার।
এদিকে অপহরণের ঘটনায় ৬ দিন পেরিয়ে গেলেও ওই ছাত্রীকে উদ্ধার বা সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে দুশ্চিন্তায় রয়েছে মেয়েটির পরিবার।
মামলার বাদী পিকুল আহমদ বলেন, মেহদি হাসান রাজু এর আগেও আমার বোনকে বিরক্ত করেছিল। তখন থানায় অভিযোগ দিলে আর বিরক্ত করবে না মর্মে সাবেক মেম্বার আজিজ মিয়াসহ ছেলের পরিবারের লোকজন মুছলেকা দিয়ে বিষয়টি মিমাংশা করেন। কিন্তু এখন আমার বোনকে অপহরণ করেছে। তার নিরাপত্তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন রয়েছি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, পুলিশ মেয়েটিকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেয়েটি এখনো নাবালিকা। এ ঘটনায় নারী ও শিশু নর্যাতন দমন আইনে মামলা হয়েছে।
Related News
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More



Comments are Closed